আজ বিশ্ব ট্রমা দিবস
মেডিভয়েস ডেস্ক: বিশ্ব ট্রমা দিবস আজ ( ১৭ অক্টোবর)। দুর্ঘটনা, সহিংসতা ও নির্যাতনে শারীরিক ও মানসিক আঘাত পাওয়া মানুষের চিকিৎসা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।
সাধারণত হঠাৎ কোন শারীরিক ও মানসিক আঘাত পেলে মানুষ ট্রমায় যায়। আর এসব মানুষের জীবনকে একটু সহজ করতে পালিত হয়ে আসছে দিবসটি।
বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এ পর্যন্ত দিবসটি পালন করা হয়নি। দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত এবং আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। বিশ্বের উন্নয়নশীল দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনা নিয়ে ২০০৩ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান জরিপ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, দেশে বছরে সড়কে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, বর্তমানে এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার ছাড়িয়ে যাবে। যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিনগুণ বেশি মানুষ পঙ্গুত্ববরণ করে। দশগুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ত্রিশগুণ মানুষকে চিকিৎসা নিতে হয়। এর পরও দেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। তবে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর বিশ্ব ট্রমা দিবস পালন করে আসছে।
পিপিাারসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
পিপিাারসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ