১৪ অক্টোবর, ২০২০ ১০:২০ এএম

করোনায় ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যু

করোনায় ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ মৃত্যুবরণ করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

আজ বুধবার (১৪ অক্টোবর) ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্রে জানা যায়, মেহরপুর বিএমএ সভাপতি গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মেহেরপুরের সিভিল সাজর্ন ডা. নাসির উদ্দীন জানান, ডা. রমেশ চন্দ্র নাথ চিকিৎসা সেবায় বড় ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মরদেহ মেহেরপুর আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শেষকৃত্যের ব্যবস্থা করা হবে।

রমেশ চন্দ্র নাথ স্থানীয় রমেশ ক্লিনিকের মালিক  ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলা স্বাচিপ সভাপতি এম এ বাসার, বিএমএর সাধারণ সম্পাদক আবু তাহের, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক