১৩ অক্টোবর, ২০২০ ০৯:২৮ পিএম

রোনালদো করোনায় আক্রান্ত

রোনালদো করোনায় আক্রান্ত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্তুগাল ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত হওয়ায় আগামীকাল সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না এ তারকা ফুটবলার। স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই সপ্তাহ তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। তবে তিনি ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ, ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই।

রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচশেষে করোনা পরীক্ষায় পজেটিভ আসে রোনালদোর।

গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে সুইডেনের বিপক্ষে প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইফলক স্পর্শ করেন রোনালদো, যে ম্যাচটিতে তার দল পর্তুগালও জেতে। অথচ ফিরতি লড়াইয়ের আগে জুভেন্টাস তারকা ছিটকে পড়লেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও