০৮ অক্টোবর, ২০২০ ০৮:৫৫ পিএম

চিকিৎসা প্রশাসনে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম

চিকিৎসা প্রশাসনে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিকেল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দু’বার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন। পাশাপাশি দু’বার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্বও পালন করেন তিনি।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালে তিনি দুটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিকেল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।

তিনি ২০১৬ এবং ২০১৯ সালে ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন।

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে ব্রিগেডিয়ার জেনারেল পদে নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেনাবাহিনী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক