০৩ অক্টোবর, ২০২০ ০৪:৩৬ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরে জনবল নিয়োগ 

স্বাস্থ্য অধিদপ্তরে জনবল নিয়োগ 

মেডিভয়েস রিপোর্ট: দেশি অথবা বিদেশি এনজিওতে মাঠ পর্যায়ে প্রোগ্রাম ব্যবস্থাপনায় কমপক্ষে ৬ বছর অভিজ্ঞতাসহ প্রকল্প বাস্তবায়ন পরিচালনা পদে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

এ লক্ষ্যে ৩৫ থেকে ৪০ বছর বয়সী যে কোনো নারী প্রার্থীকে আগামী ৭ অক্টোবরের  আবেদন করতে বলা হয়েছে। 

পদের নাম: ন্যাশনাল কোঅর্ডিনেটর-ক্লিনিক্যাল।

চাকরির ধরন: প্রকল্পের মেয়াদকালীন সময়।

শিক্ষাগত যোগ্যতা: MBBS পাসসহ Post Graduate-Gynae & Obs (MS/FCPS/Diploma)/MPH (Reproductive Health) ডিগ্রিধারী হতে হবে (উচ্চতর ডিগ্রিধারী এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী মূল্যমান যাচাইয়ে অগ্রাধিকার পাবেন। 

অভিজ্ঞতা: 

দেশি অথবা বিদেশি এনজিওতে মাঠ পর্যায়ে শ্রেগ্রাম ব্যবস্থাপনায় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতাসহ প্রকল্প বাস্তবায়ন পরিচালনা পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটারে এমএস প্রোগ্রাম বিশেষ করে পাওয়ার পয়েন্ট, এক্সেল, এমএস ওয়ার্ডে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। 

বেতন: আলোচনা সাপেক্ষে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, কভার লেটার, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন এবং নাগরিকত্ব সনদের স্ক্যান কপি ও মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র উল্লেখিত সময়ে মধ্যে প্রজেক্ট ম্যানেজার, ইউএনএফপিএ’স সাপোর্ট টু ফোর্থ এইচপিএনএসপি থ্রু ডিজিএইচএস বরাবর ([email protected]) প্রেরণ করতে হবে।

►বিজ্ঞপ্তি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিয়োগ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত