০৩ অক্টোবর, ২০২০ ০৪:২৮ পিএম
সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী নানক করোনায় আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে৷
জানা গেছে, বর্তমানে জাহাঙ্গীর কবির নানক নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য গত বুধ ও বৃহস্পতিবার দুই দফায় করোনা টেস্ট করা হয় জাহাঙ্গীর কবির নানকের। দুই টেস্টের রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে।
উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানক ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির নানক।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা

এই বিভাগের সর্বাধিক পঠিত