করোনায় আ.লীগের ৫২২ কর্মী প্রাণ দিয়েছেন: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারি মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য আত্মত্যাগ করেছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। অন্য কোনো দল মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছে।
আজ শনিবার (৩ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
শেখ হাসিনা বলেন, সাংগঠনিক শক্তি হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি যে আছে, মহামারি মোকাবিলার সময় তারা যখন মাঠে নেমেছে, তখনই সেটা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এত বড় ত্যাগ আর কোনো দল তো বোধহয় করেনি।
এই সঙ্কটে সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি খুব বেশি যাতায়াত না করলেও সাংগঠনিক কার্যক্রমগুলো আমাদের একটু অব্যাহত রাখতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের হয়ত সম্মেলন হয়েছে, কিন্তু করোনার কারণে আর আমরা কমিটিও করতে পারিনি বা কারও খোঁজও নিতে পারিনি। আমার মনে হয় এখন আস্তে আস্তে আমরা এগুলো করতে পারবো।’
কেন্দ্রীয় নেতাদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘জনগণের জন্যই আওয়ামী লীগ সব সময় কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই জনগণকে একটা উন্নত জীবন দিতে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মুজিববর্ষে সেটাই আমাদের বড় অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘করোনার কারণে সাংগঠনিক কাযর্ক্রম খুব বেশি চালাতে না পারলেও সাংগঠনিক কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে। যেসব জায়গায় সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি করতে হবে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪