০১ অক্টোবর, ২০২০ ১১:৪৯ এএম

করোনায় আফরান নিশোর বাবার মৃত্যু

করোনায় আফরান নিশোর বাবার মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ মিয়া ভোলা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)  ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন নিশোর বাবা। সম্প্রতি তিনি বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হন। আগে থেকেই বধ্যক্যজনিত নানা রোগে আক্রান্ত আবদুল হামিদ মিয়া বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই রাতে মারা গেছেন এই বীর মুক্তিযোদ্ধা। 

তিনি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হালিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক