করোনায় চিরবিদায় আরও ২৬ জন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জনে। এ সময় আরও এক হাজার ৪৮৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬টি করোনা পরীক্ষাগারে ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা হয়েছে । এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি। পরীক্ষায় আরও এক হাজার ৪৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬২ হাজার ৪৩ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৫ জন। তাদের মধ্যে ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৩৯ জন (৭৭ দশমিক ৩৯ ভাগ) ও নারী এক হাজার ১৮০ জন (২২ দশমিক ২১ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭২ হাজার ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭২ ভাগ। আর মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার শতকরা ৭৫ দশমিক ৬০ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।
২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন ছিলেন। এছাড়া বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রামের পাঁচ জন, রাজশাহীর একজন, খুলনার দুইজন এবং সিলেট বিভাগের ছিলেন দুইজন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১০ লাখের অধিক। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৩১ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪