সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি: চিকিৎসকদের খসড়া তালিকা প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির নিমিত্ত খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডা/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য স্বাস্থ্য সেবা বিভাগ হতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে অর্জিত উচ্চতর/ডিপ্লোমা ডিগ্রির ভিত্তিতে বিষয়ভিত্তিক প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে (www.mohfw.gov.bd, www.hsd.gov.bd) প্রকাশ করা হলো।
এতে আরও বলা হয়েছে, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবশ্যিক তথ্যের ঘাটতির বিষয় খসড়া তালিকায় গোল (০) চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে তালিকায় উল্লেখিত তথ্যের সঠিকতা যাচাই করার জন্য অনুরোধ করা হলো। তথ্যে কোনোরূপ গড়মিল পরিলক্ষিত হলে বা উক্ত তালিকা প্রকাশের দিন পর্যন্ত কোনো যোগ্য কর্মকর্তার নাম বাদ পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ০৪ (চার) কার্যদিবসের (২৭ সেপ্টেম্বর) মধ্যে জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে ([email protected]) আবেদন/আপত্তি প্রেরণ করার অনুরোধ করা হলো।
নির্ধারিত সময়ের পর এ বিষয়ে কোনো আপত্তি/আবেদন গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির আবেদনের জন্য ফিডার পদে ডিগ্রিভেদে ৩/৪/৫ বছরের চাকুরিকাল, সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর/ডিপ্লোমা ডিগ্রি, চাকরি স্থায়ীকরণ, বিএমডিসি কর্তৃক স্বীকৃত জার্নালে প্রকাশিত তিনটি মূল (Original) প্রকাশনা, প্রযোজ্য ক্ষেত্রে চাকরি নিয়মিতকরণ/সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য আবশ্যক।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫