করোনায় মৃত ৫০৯৩ জনের প্রায় চার হাজারই পুরুষ
মেডিভয়েস রিপোর্ট: দেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণ হারানো পাঁচ হাজার ৯৩ জনের মধ্যে তিন হাজার ৯৪৯ জন পুরুষ (৭৭ দশমিক ৫৪ শতাংশ)। আর নারী এক হাজার ১৪৪ জন (২২ দশমিক ৪৬ শতাংশ)।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য তুলে ধরা হয়।
এতে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ এবং ষাটোর্ধ্ব ১০ জন। এর মধ্যে বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন মারা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের খবর তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৬৭ হাজার ২৪ জনে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪