১৪ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১৫ পিএম

ভারতের ২৫ এমপি করোনায় আক্রান্ত

ভারতের ২৫ এমপি করোনায় আক্রান্ত

মেডিভয়েস ডেস্ক: ভারতের লোকসভা ও রাজ্যসভার ২৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পার্লামেন্টের নতুন অধিবেশনের শুরুতে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় এ ফলাফল এসেছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন। করোনাকালে এই অধিবেশনে সাংসদদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করা হয়েছে। আরটি-পিসিআরের সেই করোনা পরীক্ষায় লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৮ জন মিলিয়ে মোট ২৫ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্য়ে বিজেপির ১২, কংগ্রেসের ২ এবং শিবসেনা, ডিএমকে ও আপিএলের একজন করে সাংসদ রয়েছেন। সেই তালিকায় পশ্চিমবঙ্গের সাংসদ সুকান্ত মজুমদারও রয়েছেন। 

সূত্রে জানা যায়, অধিবেশনে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় পার্লামেন্ট ভবন কমপ্লেক্সে ৫৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী এবং লোকসভা ও রাজ্যসভার সদস্যরাও ছিলো।

আক্রান্তদের একজন মীনাক্ষী লক্ষী এক টুইট বার্তায় বলেন, ‘সাংসদদের নিয়মিত করোনা পরীক্ষা এটি নিশ্চিত হয়েছে যে আমি করোনাভাইরাসের আক্রান্ত। তবে আমি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছি। সম্প্রতিক সময়ে যারা আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সকলকে অনুরোধ করছি তাদের করোনা পরীক্ষা করানোর জন্য। একসাথে আমরা লড়াই করব এবং করোনাকে পরাজিত করব।’

এদিকে গত ৬৮ বছরে এবার সম্পূর্ণ ভিন্ন রুপ দেখা যাচ্ছে ভারতীয় সংসদে। পাশাপাশি বসা দুই সাংসদের মাধ্যে লাগানো হয়েছে পলিকার্বন শিট। প্রত্যেক সাংসদের দুই পাশের আসন খালি। এভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। সকলের করোনা পরীক্ষা হয়েছে। অধিবেশন কক্ষে প্রবেশ মুখে হাত স্যানিটাইজার দিয়ে জীবাণুমক্ত করা হচ্ছে। এই সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে লোকসভায় অর্ধেক সদস্যই বসতে পারছেন না। কিছু সাংসদকে বসতে হচ্ছে দর্শক সারিতে। 

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরান বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছে। ভাইরাসটিতে বিশ্বে অন্যতম হটস্পট ভারত। দেশিটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা সারাবিশ্বে শনাক্ত বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭৯ হাজার ৭২২ জন। তবে ৩৭ লাখ ৮০ হাজারের অধিক মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।   

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও