উহানের ল্যাবেই করোনা তৈরি, দাবি চীনা ভাইরোলজিস্টের
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। এবার সেই দাবিকে আরও জোরালো করলেন চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। হংকংয়ে জন্ম নেওয়া এই ভাইরোলজিস্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে পালিয়ে আশ্রয় নিয়েছেন।
তার দাবি, করোনাভাইরাস চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে। এমনকি তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে। তিনি তা প্রকাশ করবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরুতে তাকে চীন হত্যা করতে চেয়েছিল বলে ভয়ে যুক্তরাষ্ট্রে পালান তিনি। ব্রিটিশ একটি টকশোতে হাজির হয়ে তিনি নতুন করে এই দাবি করেছেন। তিনি বলেছেন, ভাইরাসটি চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে আর সেই ল্যাব নিয়ন্ত্রণ করে চীনের সরকার।
তবে চীন দাবি করেছে, উহানের স্থানীয় একটি বাজার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সে কথা অস্বীকার করে তিনি জানিয়েছেন, স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা কথা বলে তিনি প্রমাণ পেয়েছেন, এই ভাইরাস চীনের ল্যাবেই তৈরি হয়েছে।
ইয়ান নিজের দাবি ব্যাখ্যা করে বলেন, ভাইরাসটির জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। এর ভিত্তিতে আপনারা এই বিষয়টি নিশ্চিত হতে পারবেন। আমি এই প্রমাণ ব্যবহার করে মানুষকে জানিয়ে দেবো কেন চীনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে এবং কেন তারা এটি তৈরি করেছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবেন এবং নিজেই তা যাচাই করতে পারবেন।
এর আগে তিনি দাবি করেছেন, করোনা সংক্রমণ নিয়ে মিথ্যা বলেছে চীন। সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা অনেক আগে জানতে পেরেও রোগটির বিষয়ে সঠিক তথ্য গোপন রাখা হয়।
তিনি জানান, চীনের পূর্বাঞ্চলে গত বছরের শেষ দিকে নিউমোনিয়ার মতো এই রোগ প্রথমদিকে গবেষণাকারীদের একজন ছিলেন তিনি। কিন্তু যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন তাকে নীরব ও সতর্ক থাকতে বলা হয়। তার সুপারভাইজার তাকে বলেন, আমরা সমস্যায় পড়বো এবং গুম হয়ে যাবো।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর

পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা