স্বাস্থ্য শিক্ষা বিভাগে যোগ দিলেন পদোন্নতিপ্রাপ্ত তিন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের তিনজন চিকিৎসক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগ দান করেছেন।
গত নয় সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
তারা হলেন: পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহম্মদ তাউস, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রহমান ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
-
১৩ মে, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২৭ অগাস্ট, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫