১১ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৪২ পিএম

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯২

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯২

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৯২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ করোনা রোগী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

এর একদিন আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশে নতুন করে আরও ১ হাজার ৮৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪১ জন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৭ হাজার।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক