০৫ সেপ্টেম্বর, ২০২০ ০২:২৬ এএম
করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল সিএমএইচে ভর্তি
মাহবুবে আলম। ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, (শুক্রবার) সকালে তার অনেক জ্বর ছিল। তবে এখন জ্বর কম। এখন তিনি ভালো আছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি করোনা পজিটিভ কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, হ্যাঁ, তিনি করোনা পজিটিভ।
এদিকে, হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার শারীরিক অবস্থা সম্পর্কে ফোনে জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন। হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত