০২ সেপ্টেম্বর, ২০২০ ০৪:১৭ পিএম

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮২

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮২

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৫১ জন। এ সময়ে নতুন করে দুই হাজার ৫৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সারাদেশে ৯২টি পরীক্ষাগারের নমুনা পরীক্ষার তথ্য তুলে বলা হয়, এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬টি। এতে নতুন করে আরও দুই হাজার ৫৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৫ জনের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১২ জন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ২৪ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৩৯ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ১৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৩ ভাগ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৩ ভাগ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই কোটির অধিক মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৫৭ হাজার ৫৫২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে প্রথাম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক