৩১ অগাস্ট, ২০২০ ০৫:০৫ পিএম

বিএসএমএমইউতে বঙ্গবন্ধু কর্নার’র উদ্বোধন

বিএসএমএমইউতে বঙ্গবন্ধু কর্নার’র উদ্বোধন
বিএসএমএমইউতে বঙ্গবন্ধু কর্নার’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষ ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু কর্নার’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের কেন্দ্রীয় লাইব্রেরিতে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

এ সময় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়াও আলোচনায় অংশ নেন সহ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ কবি অধ্যাপক ডা. মো. হারিসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ডক্টরস হল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আইয়ুব আলী।

বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল এবং বিশ্বের শোষিত শ্রেণীর বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তারাই বঙ্গবন্ধুকে তার পরিবারের ১৮ জন সদস্যসহ নির্মমভাবে হত্যা করেছে। তবে খুনিরা বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে কেড়ে নিলেও তার জীবন ও আদর্শকে আামাদের হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি। জীবিত মুজিবের চাইতে মৃত মুজিব অনেক শক্তিশালী। 

তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে তরুণ প্রজন্মকে অবশ্যই তাঁর জীবনীর উপর লেখাপড়া করতে হবে। বিএসএমএমইউর কেন্দ্রীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার চালুর মাধ্যমে শিক্ষার্থীসহ সকলেই বঙ্গবন্ধুকে আরো জানার সুযোগ পাবেন এবং তাঁরা চাইলে বঙ্গবন্ধুর উপর গবেষণা করারও সুযোগ পাবেন। 

এ সময় অন্য বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুই বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধুকে জানতে পারলে বাংলাদেশের ইতিহাসকে জানা হয়ে যায়। এ কথা সত্য, বঙ্গবন্ধুর বিশালতা ধারণ করার ক্ষমতা আমাদের নাই। তবে বঙ্গবন্ধুর ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে যেন আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য পালন করতে পারি এবং করোনা মহামারীর এই সময়ে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে পারি, এ ব্যাপারে আমাদের সকলেরই আন্তরিক থাকা উচিত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত