করোনায় ৩ লাখ আক্রান্তের দিনে ৫৪ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আরও ২ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। যা জুলাই ও আগস্টের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি নমুনা। এতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫১৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে পাঁচজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।
বিজ্ঞপ্তিতে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১৬ দশমিক ৭২ ভাগ এবং এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ২০ দশমিক ৩৪ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৫ ভাগ।
গত ২৪ ঘণ্টায় মৃত ৫৪ জনের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৪, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪