২৬ অগাস্ট, ২০২০ ০২:২৯ পিএম

‘অক্সিজেন বাতাস থেকে উৎপন্ন হয়, তাই মূল্য রাখা উচিত নয়’

‘অক্সিজেন বাতাস থেকে উৎপন্ন হয়, তাই মূল্য রাখা উচিত নয়’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার জন্য ভ্যান্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। এই অক্সিজেন বাতাস থেকে উৎপন্ন হয়, তাই এর মূল্য রাখা উচিত নয়।

আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অক্সিজেন গঠন করার জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই (বিশুদ্ধ) করে নিয়ে তারপরে ব্যবহার করা হয়। এটাতো তো ফ্রি হওয়া উচিত।

তিনি বলেন, আমরা দেখেছি, করোনা রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। অনেকগুলো সেন্টার (হাসপাতাল/ক্লিনিক) অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। ১ হাজার লিটার অক্সিজেনের জন্য আসলে খরচ হবে মাত্র ৭০ টাকা। অথচ অক্সিজেনের জন্য লাখ টাকার বিলও দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির  করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।

তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। অথচ এই সরকার কারও কথা শুনতে রাজি নয়। তারা নিজেদের যা ইচ্ছা, তাই করছে। আমি মার্চ মাসে বলেছি, করোনার জন্য ভ্যান্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। অথচ আমরা দেখেছি, এই অক্সিজেনের জন্য অসংখ্য মানুষ প্রতারিত হচ্ছে।

প্রসঙ্গত, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করোনাজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দিতে আসলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় গণস্বাস্থ্য নগর হাসপাতালের মাইক্রোবায়ালজি বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান, প্যাথলজি ডিপার্টমেন্টর প্রধান গোলাম মোহাম্মদ কোরাইশি, গনস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু,গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক, প্রশিক্ষণ ও সনোলজিষ্টি মোহাম্মদ শওকত আলী আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  ঘটনা প্রবাহ : গণস্বাস্থ্য কেন্দ্র
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক