করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান দীর্ঘদিন থেকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বাড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে ওই পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য বিভাগ তার মরদেহ দাফনের অনুমতি দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪