রিপোর্ট ‘নেগেটিভ’ আসলেও গুরুতর অবস্থা ফেরদৌস ওয়াহিদের
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফলাফল ‘নেগেটিভ’ আসলেও জ্বর-ব্যাথা কমছে না দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের। গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাঁকে হাসপাতলে নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার সহকারী মোশারফ।
তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট করোনাভাইরাস ‘নেগেটিভ’ আসে। কিন্তু জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেয়া হয়েছে। আবারও করোনা টেস্টের জন্য তার নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মোশারফ বলেন, কয়েক বছর ধরে ফেরদৌস ওয়াহিদ হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।
ফেরদৌস ওয়াহিদ বিগত চার দশকেরও বেশি সময় ধরে সংগীত ভুবনের সঙ্গে যুক্ত। ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গান– ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’ মানুষের মুখে মুখে এখনও বাজে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪