৪০ হাজার স্বেচ্ছাসেবীকে করোনার টিকা দিচ্ছে রাশিয়া
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাশিয়ার প্রথম সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ পরীক্ষামূলকভাবে ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে দেয়া হবে। ভ্যাকসিনটির আবিষ্কারক প্রতিষ্ঠান রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এ ঘোষণা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপিত বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক ১’-এর নামানুসারে রাশিয়া তাদের প্রথম কোভিড-১৯ টিকাটির নাম দিয়েছে ‘স্পুটনিক ৫’ বা ‘স্পুটনিক ভি’। রাশিয়ার সরকার ভ্যাকসিনটি কার্যকর বলে দাবি করছে এবং বিজ্ঞানীরা দুমাস ধরে ক্ষুদ্র পরিসরে মানুষের ওপর প্রয়োগ করে চলেছে। যদিও তার ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি।
রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রের খবর, চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য সম্মুখ সারির কর্মীদের জন্য ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন ডোজের প্রথম ব্যাচটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েকে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়। ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ উৎপাদন করার পরিকল্পনা চলছে, যা আগামী মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে প্রায় ১৬৫টি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হচ্ছে। এ ভ্যাকসিনগুলোর মধ্যে রয়েছে ভাইরাল-ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন, ভাইরাল-ভিত্তিক, নিউক্লিয়ার অ্যাসিড ভিত্তিক ও প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন। রাশিয়ান অ্যাডেনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনটি গত ১১ আগস্ট রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছিল। এটি বাজারে প্রথম নিবন্ধিত কোভিড-১৯ ভ্যাকসিন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ