১৬ অগাস্ট, ২০২০ ০৯:২৮ পিএম

করোনায় একদিনে দুই চিকিৎসকের মৃত্যু

করোনায় একদিনে দুই চিকিৎসকের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ১৪তম ব্যাচের শিক্ষার্থী ডা. আব্দুর রহমান ও ডা. আফতাব উদ্দিন। আজ রোববার (১৬ আগস্ট) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। 

ভার্চুয়াল জগতে শোকের ছায়া 

তাঁদের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ দুই চিকিৎসকের মৃত্যুর খবর জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ডা. এবি সিদ্দিকী নিজের ওয়ালে এক পোস্টে বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ডা. আব্দুর রহমান আর ডা. আফতাবউদ্দিন আজকে দুজনেই কোভিদ ১৯ আক্রান্ত হয়ে আর এমসিএইচে মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাদের বেহেস্ত দান করুন।’

এই পোস্টের কমেন্ট সেকশনে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. শাহাদাত হোসাইন বলেন, ‘আমি খুবই শোকাহত। কারণ ডা. রহমান চারঘাট উপজেলায় ইউএইচএফপিও থাকার সময় আমি সারদা পুলিশ একাডেমি হাসপাতালে কর্মরত থাকায় খুবই সুন্দর সম্পর্ক ছিল। পরবর্তীতে আমি দিনাজপুর সিএস থাকা সময় রহমান আমার ডিসিএস ছিলেন এবং তিনি আমার প্রিয় সহকর্মী ছিলেন। পরম করুণাময় আল্লাহ্ তাঁকে জান্নাতবাসী করুন এবং তার পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার ক্ষমতা প্রদান করুন। আমীন আমীন।’

প্রবীণ এই দুই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক