১৬ অগাস্ট, ২০২০ ১০:৫০ পিএম

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ডা. খলিলুর রহমান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ডা. খলিলুর রহমান
ডা. খলিলুর রহমান। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ডা. খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক ডা. খলিল অতিরিক্ত সচিব হিসাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করা ডা. খলিলুর রহমান। ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের ওই কর্মকর্তা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পালন করেছেন। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন। 

ডা. খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পকের ওপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার উপর এমফিল সম্পন্ন করেন। আর নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দুই সন্তানের জনক।

ডা. খলিলুর রহমানকে মেডিভয়েসের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। 

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক