রাশিয়ার করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু
মেডিভয়েস ডেস্ক: বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক-৫ এর উৎপাদন শুরু করেছে রাশিয়া। দেশটির দাবি ভ্যাকসিনটি করোনাভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ সক্ষম, যদিও আন্তর্জাতিক মহলে এ নিয়ে আপত্তি রয়েছে। তবে আপত্তির মুখেই খুচরা বাজারে বিক্রির লক্ষ্যে শনিবার থেকে এর উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া তাদের অনুমোদন দেওয়া ভ্যাকিসিনের উৎপাদন শুরু করেছে। প্রথম পর্যায়ে ১০ লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করার লক্ষ্যমাত্রা রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউটের। চলতি মাসের শেষ দিকে ভ্যাকসিনটি বাজারজাত করা হবে। দেশটি থেকে এই ভ্যাকসিন নিতে এরইমধ্যে ভারত, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এই টিকা সরবরাহের করলে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বেশ কয়েজন চিকিৎসা বিজ্ঞানী। এদের মধ্যে খোদ রাশিয়ার বিজ্ঞানীরাও রয়েছেন।
এ বিষয়ে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে বিক্রির জন্য অবমুক্ত করা হবে। ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরাই শুধু এমন কথা বলছে।
এছাড়াও ভ্যাকসিন গ্রহণকারীদের কোনো ধরনের সমস্যার দেখা দিচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা ও বাজারজাত করার অনুমোদন দেন। ভ্যাকসিনটিকে নিরাপদ আখ্যা দিয়ে নিজের মেয়ের দেহে তা প্রয়োগ করেছেন বলেও দাবি করেন তিনি। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে শুরু হয় আলোচনা ও সামালোচনা। যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশ ও বিশেষজ্ঞরা ভ্যাকসিনটিকে পর্যাপ্ত পরীক্ষা না করেই অনুমোদন দেওয়ার অভিযোগ করেছে।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি