করোনা: ভারতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো
মেডিভেয়েস ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর দিক থেকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ৫০ হাজারের কোটা ছাড়ালো দেশটি। এ সময় নতুন ৬৪ হাজারসহ মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৬ লাখ।
আজ রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
এতে দেখা যায়, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার ৫০১, যা বিশ্বে তৃতীয়। যুক্তরাষ্ট এবং ব্রাজিলের পরেই দেশটির অবস্থান। দেশিটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৯ জন প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৯৪৪ জন। তবে দেশটিতে মোট আক্রান্তের অধিকাংশই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৬২ হাজার ৬৬৫ জন সুস্থ হয়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি তাদের করোনা পরিস্থিতি অন্য অনেক দেশের তুলনায় ভালো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১ দশমিক ৯ ভাগ। যা সারাবিশ্বে ৩ দশমিক ৯ ভাগ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পুরো ভারতেই করোনার বিস্তার ঘটলেও পাঁচ রাজ্যে এখন পর্যন্ত সংক্রমণ সবচেয়ে বেশি। এসব রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও অন্যান্য রাজ্যের তুলনায় বেশি।
এই তালিকায় প্রথমেই আছে মহারাষ্ট্র। এরপরেই তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে এবং পশ্চিমবঙ্গ। অপরদিকে, দিল্লিতেও করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। রাজধানীতে গত ৪০ দিনেই এক লাখ সংক্রমণ থেকে লাফিয়ে দেড় লাখ ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৬ লাখের অধিক। আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত লাখ ৬০ হাজার ৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ৪৩ লাখের অধিক মানুষ। ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩০ জানুয়ারি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা