০৬ অগাস্ট, ২০২০ ০২:৪০ পিএম

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭৭

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭৭

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৩০৬। এছাড়াও এ সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। 

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে করোনা সম্পর্কিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ।

তিনি বলেন, বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্তে ১৩ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। এ মধ্যে মোট ১২ হাজার ৭০৮টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন। এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪২৮ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

প্রসঙ্গত, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮8 লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সাড়ে ১৪ লাখের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক