২৮ জুলাই, ২০২০ ০১:৫১ পিএম

করোনায় আক্রান্ত টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি

করোনায় আক্রান্ত টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি। বর্তমানে তিনি সরকারি বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আতাউল গনি স্যারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সরকারি বাসভবনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। গতকাল রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে। রোববার টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের করোনা শনাক্ত হয়। এরপরে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।’

এদিকে, জেলা প্রশাসকসহ টাঙ্গাইলে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৫ জনে দাঁড়াল। এদের মধ্যে সদরে ২৯, নাগরপুরে ২, মির্জাপুরে ৩, বাসাইলে ৭, কালিহাতিতে ৭, ভুয়াপুতে ১ ও ধনবাড়িতে তিনজন। 

সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৫৩ জন সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যু হয়েছে ২৫ জনের। আক্রান্তরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক