২৫ জুলাই, ২০২০ ১০:২৪ এএম

সিওমেকের পাঁচ চিকিৎসকের করোনা শনাক্ত

সিওমেকের পাঁচ চিকিৎসকের করোনা শনাক্ত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) আরো পাঁচ চিকিৎসকের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সিওমেক হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় পাঁচজন চিকিৎসকসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ২৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।

এ নিয়ে সিলেটে নতুন করে মোট ৭৬ জনের করোনা শনাক্ত করা হয়।

শনিবার (২৫ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল এসব তথ্য জানান।

ডা. হিমাংশু লাল বলেন, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষায় ৫২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের দুজন ও হবিগঞ্জের দুই জন রয়েছেন।

ওসমানীতে শনাক্তদের মধ্যে পাঁচ চিকিৎসক রয়েছেন। তারা হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফারিয়া বিনতে জামান, ডা. সালাহ উদ্দিন, ডা. সঞ্জিত গোয়ালা, ডা. অন্তিম হাসান ও ডা. আরাফাত জাহান।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে শুক্রবার ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেটের ৩ হাজার ৯৩৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ৩৯০, মৌলভীবাজারের ৯০০ ও হবিগঞ্জের ১ হাজার ৯৫ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।

শুক্রবার বিকেল পর্যন্ত এ বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯৬৫, সুনামগঞ্জে এক হাজার ৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৭২ জন রয়েছেন।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক