১৭ জুলাই, ২০২০ ০৭:৫১ পিএম

সাহেদের প্রতারণার তথ্য জানতে র‌্যাবের হটলাইন

সাহেদের প্রতারণার তথ্য জানতে র‌্যাবের হটলাইন

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও করোনা চিকিৎসায় জালিয়াতিতে দেশজুড়ে আলোচিত ও সমালোচিত রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ। এবার জালিয়াত সাহেদের প্রতারণা ও নির্যাতনের আরও তথ্য জানতে হটলাইন চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। অভিযোগ জানানো যাবে ইমেইলের মাধ্যমেও। 

আজ শুক্রবার (১৭ জুলাই) ‌র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে করোনা পরীক্ষায় জালিয়াতি ও প্রতারণা ছাড়াও বেশ কিছু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় শিকার হয়ে থাকলে তাদের আইনি সহায়তার দেবে র‌্যাব। সাহেদের প্রতারণা ও নির্যাতনের বিষয়ে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারবেন।

অভিযোগ ও তথ্যের জন্য ভুক্তভোগীরা হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং [email protected] এই মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

রিজেন্ট গ্রুপ  ও হাসপাতালের মালিক মো. সাহেদের বিরুদ্ধে করোনাভাইরাস পরীক্ষায় জলিয়াতি, চিকিৎসার নামে প্রতারণা, কর্মীদের উপর নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সরকারি প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে ছবি এবং টিভি টকশোর আলোচক হিসেব প্রভাব খাটিয়ে নানা আর্থিক প্রতারণা করতো এই প্রতারক। 

এর আগে গত বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। এরপর থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকায় হটলাইন খোলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

প্রসঙ্গত, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসপাতালটির উত্তরা শখা সিলগালা করা হয়। এরপরেই একে একে এর মালিক মো. সাহেদের অপকর্ম বের হয়ে আসতে থাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রিজেন্ট হাসপাতাল
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক