১৭ জুলাই, ২০২০ ০৪:০৬ পিএম

ডা. সাবরিনা আরও ২ দিনের রিমান্ডে

ডা. সাবরিনা আরও ২ দিনের রিমান্ডে

মেডিভয়েস ডেস্ক: ভুয়া করোনাভাইরাস রিপোর্ট দেওয়া ও জালিয়াতির মামলায় জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আরও দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।  

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে প্রথম দফা রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করলে এই আদেশ দেন বিচারক।

তেজগাঁও থানায় তার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় আবারও তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে ডিবি। এ সময় আসামীর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আদালত দুই পক্ষের শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত জামিন আবেদন খারিজ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি ডাক্তার হিসেবে রাজধানীর জাতীয় হ্নদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত থাকার পরেও জেকেজি প্রকল্পে নিয়ম না মেনে চেয়ারম্যান থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ প্রতিষ্ঠান থেকেই তিনি করোনার ভুয়া করোনা রিপোর্ট দিয়েছেন বলে অভিযোগ পুলিশের।

এর আগে গত ২৩ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই সরকারি চিকিৎসক হয়ে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থাকা সাবরিনার নাম এবং জালিয়াতির তথ্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ সময় একটি ল্যাপটপে ১৫ হাজার ভুয়া রিপোর্ট তৈরির আলামত পাওয়ার পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় জেকেজি করোনাভাইরাসে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছিল। নমুনা দাতাদের কাছ থেকে টাকা নিয়ে রিপোর্ট দেয়ার কার্যক্রম পরিচালনা করেছিলো তারা। যদিও সরকাররে সাথে চুক্তিতে এ পরীক্ষা বিনামূল্যে করার কথা ছিল। পরে অভিযোগ ওঠে যে জেকেজি টাকা নিয়েও ভুয়া রিপোর্ট দিচ্ছিলো নমুনা দাতাদের। ১২ জুলাই আটকের দিনই সাবরিনাকে চাকরি থেকে বহিষ্কার করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের ভুয়া রিপোর্ট তৈরি করা হয়, যা জব্দ করা ল্যাপটপে পাওয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক