১৭ জুলাই, ২০২০ ০৩:৩৪ পিএম

একদিনে আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ৩০৩৪

একদিনে আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ৩০৩৪

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ঝরে গেছে আরও ৫১ জনের প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৫৪৭ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬ হাজার ৭৬২টি। নতুন পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৪ জনের মধ্যে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় মধ্যে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৭ জনের। 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬২ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮ হাজার ৭২৫ জনে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। মারা গেছেন ২,৪৯৬ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৩৭ লাখ। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৮৭ হাজার। সুস্থ হয়েছেন ৮১ লাখ ৫৭ হাজার।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক