পরিবহন বন্ধ নিয়ে ধোঁয়াশা
ঈদে গণপরিবহন নয়, পণ্য পরিবহন বন্ধ থাকবে
মেডিভয়েস ডেস্ক: ঈদের আগে ও পরে মিলিয়ে মোট ৯ দিন গণপরিহন বন্ধে সরকারি নির্দেশের ব্যাপারে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রথমে গণপরিবহন বন্ধের ব্যাপারে জানানো হলেও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছে গণপরিবহন নয় বন্ধ থাকবে পণ্য পরিবহন। গণপরিবহন বন্ধের ওই নির্দেশনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলছেন তিনি।
আজ বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকের পর সংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আজ বৈঠকের আগেও আমরা বলেছিলাম করোনার সংক্রমণ মোকাবেলায় ঈদের আগের ৫ দিন এবং পরে ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো পরিবহন বন্ধ থাকবে।’
এর আগে তিনি বলেন, ‘ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পরে তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব। যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।’
অপরদিকে গণপরিবহন বন্ধের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন সাক্ষরিত এক আদেশে তা কার্যকরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪