করোনা প্রতিরোধে দ. আফ্রিকায় মদ বিক্রি নিষিদ্ধ
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এটি নিশ্চিত করার লক্ষ্যে দেশটিতে নৈশকালীন কারফিউ জারি রয়েছে। একই সঙ্গে ঘরের বাইরে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, চলতি বছর এর আগে আরও একবার মদ বিক্রি নিষিদ্ধ করেছিল দক্ষিণ আফ্রিকা। করোনায় আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর ফের মদ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা খাতে মদ বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি এক বক্তব্যে একে অপরকে রক্ষায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান রামাফোসা। কিন্তু কম সংখ্যক মানুষই তা অনুসরণ করছেন।
করোনায় দেশটি এ পর্যন্ত কমপক্ষে চার হাজার মানুষ মারা গেছেন। এভাবে চলতে থাকলে বছর শেষে এ সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকার।
আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির গতেং প্রদেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪