গণস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে ৪ জন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। আজ মঙ্গলবার (৭ জুলাই) এক নিয়োগ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে পাবনার কাশিনাথপুর, ভোলার চরফ্যাশন, গজীপুরের শ্রীপুর এবং শেরপুরের লসমনপুরে মেডিকেল অফিসার পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে গাজীপুরের শ্রীপুরে আল্ট্রাসনোগ্রাফির উপর ডিপ্লোমা করা নারী চিকিৎসককে অগ্রাধিকার প্রদান করা হবে। আগ্রহীদের সাক্ষাৎকার আগামী ৮ আগষ্ট গণস্বাস্থ্যের প্রধান অফিসে অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, আবেদনকারীকে এমবিবিএস পাস এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত হতে হবে। শ্রীপুরের পদের জন্য আবেদনকারীর আল্ট্রাসনোগ্রাফির ডিপ্লোমা সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষ।
আগ্রহী প্রার্থদের গনস্বাস্থ্য কেন্দ্রর সাভার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১৮৪৭৭১৩ ও ০১৭১২১২২৭১৮ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৫
-
১৬ অগাস্ট, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২০ জুলাই, ২০২৫
-
২৭ এপ্রিল, ২০২৫
-
০৫ এপ্রিল, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৫ ডিসেম্বর, ২০২৪