বাতাসেও সংক্রমণ ছড়ায় করোনা, বাড়তি সতর্কতার পরামর্শ বিজ্ঞানীদের
মেডিভয়েস রিপোর্ট: নভেল করোনাভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে নিয়ে নতুন গবেষণা তুলে ধরেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বলেছেন, শুধুমাত্র হাঁচি ও কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকেই নয়, বরং বাতাসেও করোনা সংক্রমণ ছড়ায়। বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) এমন তথ্য দিয়েছেন।
নিউইয়র্ক টাইমস রোববার (৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিশেষজ্ঞ ডব্লিউএইচওর কাছে একটি খোলা চিঠি পাঠায়। এতে প্রমাণাদিসহ তারা দাবি করেন, শুধু ড্রপলেট নয়, বরং বাতাসে মিশে থাকা জীবাণু নিঃশ্বাস গ্রহণের সময়ও তা থেকে করোনা ছড়াতে পারে। তাই এটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।
প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ডব্লিউএইচও বলে আসছে, প্রাথমিকভাবে মুখ ও নাকের মাধ্যমে নির্গত ড্রপলেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ছড়ায়। যার অর্থ হলো কোভিড-১৯ রোগে আক্রান্ত একজনের হাঁচি, কাশি এবং কথা বলার সময় তা অপরজনে সংক্রমিত হয়।
এজন্য সংস্থাটির নির্দেশনা মেনে করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত বেশিরভাগ দেশের জনস্বাস্থ্যের দিকনির্দেশনায় সামাজিক দূরত্ব ব্যবস্থাপনা, নিয়মিত হাত ধোওয়া এবং হাঁচি-কাশি এড়িয়ে চলার বিষয়ে সতর্কতায় মনোনিবেশ করা হয়েছে।
তবে নতুন গবেষাণায় যুক্ত বিজ্ঞানীরা বায়ুবাহিত সংক্রমণের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বের নির্দেশনায় সীমাবদ্ধ থাকার বিষয়ে নিরুৎসাহিত করেছেন।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গবেষণাটি আগামী সপ্তাহে একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া চিঠিতে জানিয়েছেন ওই দুই শতাধিক বিশেষজ্ঞ।
‘বাতাসে করোনা সংক্রমণ ছড়ানো চিহ্নিতকরণে এটাই সময়’ শিরোনামে প্রকাশিতব্য ওই প্রতিবেদনে তারা বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর বিষয়ে সচেতনা বাড়ানোর লক্ষ্যে তাদের গবেষণার ফলাফল তুলে ধরবেন।
বিজ্ঞানীরা বলছেন, হাঁচির পর বড় কিংবা ছোট ড্রপলেট যাই হোক না কেন বাতাসের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের দ্বারা তা করোনার সংক্রমণ ঘটাতে পারে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি যে বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ায় এ সংক্রান্ত যেসব প্রমাণ পাওয়া গেছে তা নির্দ্বিধায় মেনে নেওয়ার মতো নয়।
সংস্থাটির সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কারিগরি দলের প্রধান ডা. বেনিডেটা অ্যালেগ্রানজি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘গত কয়েক মাসে আমরা বেশ কয়েকবার বলেছি যে, বাতাসের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়ানো সম্ভব, তবে এর পক্ষে এখনো স্পষ্ট এবং শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ