করোনা: সম্মিলিত সামরিক হাসপাতালে নৌবাহিনীর ফ্রিজ ও এসি প্রদান
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য ২০টি ফ্রিজ ও ২০টি এসি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের নিকট এসব হস্তান্তর করেন।
আজ রোববার (৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের অফিসিয়াল ওয়েব সাইটে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসকল সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
করোনা মোকাবেলায় নৌবাহিনীর নানা কর্যক্রমের কথা উল্লেখ করে বলা হয়, করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে ইতোমধ্যেই চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পেসার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগ ইত্যাদি।
প্রসঙ্গত, নৌবাহিনী দেশব্যাপী সংক্রমিত করোনাভাইরাস মোকাবেলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪