০৫ জুলাই, ২০২০ ০৩:৪২ পিএম

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের মৃত্যু

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের মৃত্যু
অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ও ফার্মাকোলজির অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে বারোটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. নুরুল আনোয়ার ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকুরি থেকে অবসরের পর তিনি ইব্রাহিম মেডিকেল কলেজের (বারডেম) ফার্মাকোলজির শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ২০০১ সালে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। ২০০৬ সালে তিনি তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হন। ২০১১ সালে ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অবসরে যান।

প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) গভীর শোক, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। 

অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ারের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক