করোনায় মধ্যপ্রাচ্যে সাত শতাধিক বাংলাদেশির মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাত শতাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরবে আজ শনিবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত মারা গেছেন ৫২১ জন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১২৫ জন ও কুয়েতে ৬০ জন বাংলাদেশি মারা গেছেন।
আজ শনিবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, আজ বিকেল পর্যন্ত সৌদি আরবে ৪৭৩ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থা বা জিসিসিভুক্ত ছয় দেশ তো বটেই, এখন পর্যন্ত সৌদি আরবেই করোনাভাইরাসে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর কুয়েত ছাড়া গতকাল মধ্যপ্রাচ্যের অন্য তিন দেশে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত সৌদি আরবে ৫২১ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২৫ জন, কুয়েতে ৬০ জন, ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন। অর্থাৎ জিসিসিভুক্ত ছয় দেশে এ পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।
এর বাইরে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫ জন মারা গেছেন। আর ভারত, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্থাৎ দেশের বাইরে বিশ্বের বিভিন্ন মহাদেশের ১৯ দেশে এক হাজার ৩৮০ জন বাংলাদেশি মারা গেছেন।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর

পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা