আট চিকিৎসকের অধ্যাপক পদে পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আটজন চিকিৎসক।এর মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের দুইজন, কার্ডিওলজি বিভাগের দুইজন ও শিশু বিভাগের চারজন রয়েছেন।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাফেজা আফতাব এবং ডা. মোহাম্মদ মাহমুদুজ্জামান। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন এবং ডা. প্রবীর কুমার দাশ।
পদোন্নতি পাওয়া শিশু বিভাগের চারজন চিকিৎসক হলেন ডা. সাকিল আহম্মদ, ডা. মো. মুজিবুর রহমান তালুকদার, ডা. নাজমা বেগম এবং ডা. মোহাম্মদ বেলাল উদ্দিন। তারা প্রত্যেকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া চিকিৎসকরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৩য় গ্রেডে ২০১৫ এর বেতন স্কেলে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে যোগদান করেছেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্বের পদ ও কর্মস্থলে কর্মরত থাকবেন।
-
২৩ অক্টোবর, ২০২৫
-
০৯ অক্টোবর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১২ সেপ্টেম্বর, ২০২৫
পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ার শঙ্কা
শিশু বিকাশ কেন্দ্রের ৩৫ চিকিৎসক ও ২৩ মনোবিজ্ঞানীর পদ বাতিল
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫