২৬ জুন, ২০২০ ০৪:৪৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

মেডিভয়েসে রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে মো. তৌহিদুল ইসলাম নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

শুক্রবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। 

এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলামের মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন।

তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুর গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তৌহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমনের শুরু থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে মোট ৩৭ জন পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যা একক কোন পেশায় আক্রান্ত বিবেচনায় সর্বোচ্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক