১৩ জুন, ২০২০ ১১:১৯ এএম

বাংলাদেশ থেকে ওষুধ কিনছে ভারত

বাংলাদেশ থেকে ওষুধ কিনছে ভারত

মেডিভয়েস রিপোর্ট: লকডাউন তোলার পর থেকেই ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে ১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ অবস্থায় ওই রাজ্য সরকার বাংলাদেশের কাছ থেকে রেমডেসেভির ওষুধ কিনবে বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র রাজ্য সরকার বাংলাদেশের কাছ থেকে প্রথমে ৩,০০০ ভায়াল রেমডেসেভির কিনবে। পরে কেনা হবে আরও ১০ হাজার ওষুধ।

বাংলাদেশ থেকে এই ওষুধ কিনার কারণ হিসাবে বলা হয়েছে, মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থা গিলিয়াড সায়েন্সেস, যারা এই ওষুধ তৈরিতে পেটেন্ট প্রাপ্ত, তারা ভারতকে এখনও তা তৈরির ছাড়পত্র দেয়নি। ফলত বাংলাদেশ থেকে তা আনাতে হচ্ছে। মহারাষ্ট্রে এর আগেও রেমডেসেভির জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়েছিল, কিন্তু তা যেহেতু বাজারে মিলছিল না, তা সর্বসাধারণের চিকিৎসায় ব্যবহার করা যায়নি। কেন্দ্র যাতে এই ওষুধ আমদানিতে কোনও সমস্যা না করে, সে জন্য দু' জন মন্ত্রী টুইটও করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও