১১ জুন, ২০২০ ০৬:৩৬ পিএম

সিলেটে এক হাজার শয্যার করোনা আইসোলেশন সেন্টার

সিলেটে এক হাজার শয্যার করোনা আইসোলেশন সেন্টার
প্রতীকী ছবি

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ সারাদেশে ক্রমেই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। এর ব্যাতিক্রম নয় দেশের অন্যতম বিভাগীয় শহর সিলেট, সিলেট সিটি এবং জেলায় করোনার ব্যাপক বিস্তার ঘটেছে। এ অবস্থায় সিলেটে এক হাজার শয্যার করোনা আইসোলেশন সেন্টার নির্মাণের কথা ভাবছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। 

এতে বলা হয়েছে, সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে বিদ্যমান অবকাঠামোতে বর্ধিত সংখ্যক রোগীর চিকিৎসা ও আইসোলেশন সম্ভব হচ্ছে না। এ অবস্থায় জেলার মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রায় এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণ করা সম্ভব। এখানে পর্যাপ্ত জায়গার পাশাপাশি রয়েছে ২৫টি বাথরুম। এছাড়াও এই আইসোলেশন সেন্টার নির্মাণে প্রবাসীরা অর্থায়নে আগ্রহী বলেও প্রস্তাবনায় জানানো হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান স্থানীয় গণমাধ্যমকে বলেন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আইসোলেশন সেন্টার নির্মাণের বিষয়ে জেলা প্রশাসন থেকে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এতে আইসোলেশন সেন্টার নির্মাণে প্রবাসীরা অর্থায়নে আগ্রহী বলেও উল্লেখ করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন।

প্রসঙ্গত, সিলেটে ক্রমেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা রোগীদের চিকিৎসার বিষয়টি ভাবাচ্ছে সিলেটের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের। গত ১০ দিনে সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬ শতাধিক মানুষ। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক