১১ জুন, ২০২০ ০৪:৪৮ পিএম

সলিমুল্লাহ মেডিকেলে অনলাইন ক্লাস শুরু

সলিমুল্লাহ মেডিকেলে অনলাইন ক্লাস শুরু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে দেশের মেডিকেল কলেজগুলো। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতিপূরণে অনলাইন ক্লাস শুরু করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, করোনা মহামারী থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মতো সলিমুল্লাহ মেডিকেল কলেজের সকল ক্লাসও বন্ধ রয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।  ১১ জুন থেকে বেলা ১১ টা থেকে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত সকল ক্লাস অনুষ্ঠিত হবে।

এতে অনলাইনে ক্লাস চালু করার লক্ষ্যে সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগীতা ও প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

►নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক