১১ জুন, ২০২০ ০৪:৩৯ পিএম

স্বাস্থ্যখাতে বরাদ্দ ৪১ হাজার কোটি টাকা

স্বাস্থ্যখাতে বরাদ্দ ৪১ হাজার কোটি টাকা
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: পিআইডি

মেডিভয়েস রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৮৩০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ হাজার ৫৪ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের জন্য এ বরাদ্দ ঘোষণা করেন। 

বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৩৬৩ কোটি টাকা, যা গত বছরের বাজেটের তুলনায় ১ হাজার ২৮২ কোটি টাকা বেশি।

সব মিলিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে খাতে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। এ খাতে ২০১৯-২০ সালের বাজেটে বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা।

আগামী বছর করোনার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবেলায় গৃহীত কার্যক্রমসূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে। এখানে উল্লেখ্য করা প্রয়োজন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সংক্রান্ত কার্যক্রম ১৩টি মন্ত্রণালয়/বিভাগ বাস্তবায়ন করছে। আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা জিডিপি’র ১.৩ ভাগ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ ভাগ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বর্তমানে ৫ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ মহামারী মোকাবেলায় যা করণীয় তার সবকিছুই সরকার করবে। আগামী অর্থবছরে কোভিড-১৯ মোকাবেলায় যে কোন জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করছি।

২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনাভাইরাস–পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবারের বাজেটের শিরোনাম ঠিক করা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।

চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটের আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ ভাগ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক