০৮ জুন, ২০২০ ০৮:১৬ পিএম

চিলড্রেন ভিলেজ’র নতুন পরিচালক চিকিৎসক এনামুল হক

চিলড্রেন ভিলেজ’র নতুন পরিচালক চিকিৎসক এনামুল হক

মেডিভয়েস ডেস্ক: আন্তর্জাতিক দাতা সংস্থা পরিচালিত এসওএস চিলড্রেন ভিলেজ নতুন পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন ডা. মো. এনামুল হক।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, আগের পরিচালক অবসর নেওয়ায় গত ৫ জুন ডা. মো. এনামুল হককে এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশের পরিচালক নিযুক্ত করা হয়।

গত ১৫ বছর ধরে শিশু অধিকার নিয়ে কাজ করে আসছেন ডা. মো. এনামুল হক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে এমপিএইচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেন।

এর আগে, ডা. মো. এনামুল হক বেশ কয়েকটি এনজিওতে কাজ করেছেন। মানব ও সমাজসেবায় অবদানের জন্য তিনি ‘হারম্যান মেইনার পুরস্কার’ লাভ করেছেন।

উল্লেখ্য, সামাজিক উন্নয়ন সংস্থা এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি এতিম ও গরীব শিশুদের বাসস্থান এবং লেখাপড়ার ব্যবস্থা করে থাকে।

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক