করোনা উপসর্গে চিকিৎসকের বাবার মৃত্যু, রিপোর্ট নেগেটিভ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বাবার মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
জাকির হোসেনের (৫০) নামের ওই ব্যক্তির গ্রামের বাড়ি নাটোর জেলায়। তার ছেলে ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। জাকির হোসেন ঢাকায় ছেলের বাসায় ছিলেন। সেখানেই কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ডা. সাইফুল ফেরদৌস জানান, ঢাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি নাটোর চলে আসেন। কিন্তু এখানে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার (৫ জুন) বিকালে জাকির হোসেনকে রামেক হাসপাতালে আনা হয়। তার অবস্থা খুবই সংকটাপন্ন থাকায় আইসিইউতে রাখা হয়। করোনার সব ধরনের উপসর্গ থাকায় শনিবার সকালে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। কিন্তু পরীক্ষার আগেই এই রোগী মারা গেছেন।
তিনি আরও বলেন, জাকির হোসেনকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে বলা হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। তার নমুনা পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪