০৭ জুন, ২০২০ ১০:০২ এএম

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনা আক্রান্ত

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনা আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য জানান।

তিনি জানান, কভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।

দেশে করোনা সংক্রমণের পর থেকে সারওয়ার আলম কোয়ারেন্টিন, শারীরিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও বাড়তি দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে নিয়মিত আলোচনায় আসেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে র‍্যাবের আলোচিত অভিযানের পাশাপাশি একবার হাইকোর্টের তলবের কারণে আলোচনায় আসেন এ ম্যাজিস্ট্রেট। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন ভেজাল বিরোধী অভিযান চালিয়েও আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক