করোনায় মৃতদের দাফন কাফনকারী সেই রফিকের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সেই রফিক ভাই। যিনি এই করোনা মহামারীতে মৃত্যু হওয়া অন্তত ১০ জনের দাফন কাফনে অংশ নিয়ে গোটা জেলায় প্রশংসা কুড়িয়েছিলেন।
আজ ৩১ মে (রবিবার) দুপুরে নিজ বাড়িতে জিকিররত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জানা যায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারে সাইমুম ট্রেইলার্সের মালিক রফিকুল ইসলাম। নানা সামাজিক কাজে এগিয়ে থাকার কারণে এলাকার সবাই রফিক ভাই নামে ডাকেন। এই করোনা মহামারিতেও মৃতদের দাফন কাফনের জন্য ১১ জনের স্বেচ্ছাসেবী দল গঠন করেন তিনি। গতকাল শনিবার হাজীগঞ্জ বাজারে এক ছেলে নিয়ে গিয়ে অনেকের সঙ্গে দেখা করেন রফিক। তখনই অনেকের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চান রফিক ইসলাম (৪৫)।
আজ রবিবার দুপুরে নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভার বিলবাড়িয়াতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন। হাজীগঞ্জের স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত জানান, ওই ১১ জনের স্বেচ্ছাসেবী দল গঠনে রফিকুল ইসলামের সঙ্গে তিনি নিজেও সহযোগিতা করেন। সিফাত বলেন, এই পর্যন্ত তাদের প্রিয় রফিক ভাই, জেলার বিভিন্নস্থানে করোনায় মারা যাওয়া ১০ জনের মরদেহ দাফন করেছেন।
এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে দুইজন মারা গেছেন। এদের একজন হাজীগঞ্জে সাতবাড়িয়া গ্রামের মোস্তফা কামাল (৬০) এবং অন্যজন একই উপজেলার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদের আব্দুল কাদের পাটোয়ারী (৫৬)।
চাঁদপুরে করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদৌলা রুবেল জানান, মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।
-
০২ জুন, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
০২ জানুয়ারী, ২০২১
-
৩০ ডিসেম্বর, ২০২০
-
২৭ ডিসেম্বর, ২০২০
-
২৬ ডিসেম্বর, ২০২০
-
০২ জুলাই, ২০২০
-
০৮ জুন, ২০২০